শনিবার, ০১:১৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কমলো স্বর্ণের দাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৪৩ বার পঠিত

আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমা‌নোর সিদ্ধান্ত হয়েছে। মানভেদে সোনার দাম ভরিতে সর্বোচ্চ কম‌ছে ১ হাজার ১৬৬ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি ভালোমানের সোনার দাম ক‌মে দাঁড়াবে ৭৭ হাজার ২১৬ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা।

রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল (সোমবার) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

দাম কমার কার‌ণে ১৮ জুলাই থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৩ হাজার ১১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৭২১ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

আজ রোববার পর্যন্ত ২২ ক্যারেট ভালোমানের সোনা কিনতে খরচ প‌ড়েছে ৭৮ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com