বুধবার, ১০:৪৪ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৮ চুক্তি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২১২ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের মধ্যে শুক্রবার সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৮টি চুক্তি সই হয়েছে।

এর মধ্যে রয়েছে জ্বালানি, বিনিয়োগ, যোগাযোগ, আইসিটি ও স্বাস্থ্য খাতে এ সব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর আলোকে এসব চুক্তি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার চারদিনের জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে বাইডেনের বৈঠক হয়। এরপরই তারা ইরানবিরোধী ঘোষণায় স্বাক্ষর করেন।

এতে বলা হয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থামাতে আমেরিকা তার জাতীয় শক্তির সবকিছু ব্যবহার করবে। এই ঘোষণায় ইসরাইলকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওয়াশিংটন।

এর আগে আমরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে জো বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন ২০১৬ সালে ১০ বছর মেয়াদী রেকর্ড ৩৮০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ স্বাক্ষরিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে। তবে এবার যে ঘোষণায় স্বাক্ষর করা হয়েছে তা প্রতীকী হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com