বৃহস্পতিবার, ০১:২৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়, এখনো বন্ধ ১৬ কারখানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬০ বার পঠিত

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে পোশাক শিল্প কারখানাগুলোতে। ১৬টি কারখানা ছাড়া সবগুলোতেই শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করে উৎপাদন স্বাভাবিক রেখেছে।

তবে আজ ১৩(১) ধারায় ১৩টি পোশাককারখানা বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায়। এখন পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

এছাড়া, জিরাবো পুকুরপাড় এলাকার ম্যাসকট গার্মেন্টসের এক নারী শ্রমিক নিহতের পর আজ থেকে ওই কারখানা খুলে দেয়া হয়েছে। কারখানাটিতেও উৎপাদন স্বাভাবিক রয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, শিল্প পুলিশ-১-এর আওতাধীন এলাকায় ১ হাজার ৮৬৩টি পোশাক শিল্প কারখানা রয়েছে। যার মধ্যে আজ ১৬টি কারখানা ছাড়া বাকিগুলোতে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিক দিনের মতো কাজে যোগ দিয়েছে। তবে শিল্পাঞ্চলে আজও ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি পোশাক কারখানা এবং সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায়।

সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ ১৬টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি এবং বাকি তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ কারখানাগুলোর মালিক পক্ষের সাথে কথা হচ্ছে, শিগগিরই কারখানাগুলো খুলে দেয়া হবে।

তিনি জানান, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com