শুক্রবার, ০৪:৫৮ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

ঢাকার আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পর অন্তত ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

সকালে কারখানায় কাজে যোগ দেয়ার পর সেখান থেকে বেরিয়ে এসে বিক্ষোভ ও ইটপাটকেল ছোড়ার পর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে সেখানকার অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে নিশ্চিত করেছে শিল্পাঞ্চল পুলিশ।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন,‘দীর্ঘদিন রাজনৈতিক সরকারের আমলে শ্রমিকরা নাইট বিল, ওভার টাইম, টিফিন মিল, হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের দাবি জানাতে পারেনি। মূলত প্রভাবশালী মালিকপক্ষের কারণেই এটা পারেনি।’

বুধবার সকালের পর বিক্ষোভরত শ্রমিকেরা একপর্যায়ে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

এতে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়। বেলা ২টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্য ও ঢাকা জেলা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করেন। দুপুরে পর পরিস্থিতি কিছুটা শান্ত হয় বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

শিল্পাঞ্চল পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে শ্রমিকরা এখন তাদের দাবি দাওয়ার কথা তুলছে। এ নিয়ে গত দুই দিনে এই এলাকার কারখানাগুলোতে এক ধরনের অসন্তোষ দেখা দিচ্ছে। যে কারণে কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ওই কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

এমন পরিস্থিতিতে দুপুরে সচিবালয়ে এই নিয়ে বৈঠক করে অন্তর্বতীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা।

পরে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ সাংবাদিকদের জানান, পোশাক কারখানায় যারা ভাঙচুর করছে তারা শ্রমিক না, বহিরাগত। শ্রমিক বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেবে সরকার।

পুলিশ বলছে, এই অঞ্চলে ১ হাজার ৮০০’র মতো কারখানা রয়েছে তার মধ্যে ছুটি দেয়া হয়েছে ৭০টি।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com