শনিবার, ১২:০৬ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

পাকিস্তানে বন্যায় অন্তত ৫৯ জনের প্রাণহানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২৪২ বার পঠিত

পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। অন্তত একহাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বন্যার পানিতে ভেসে গিয়ে বেলুচিস্তানেই নারী-শিশুসহ অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশের মুখ্যমন্ত্রীর দুর্যোগ ও আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা জিয়াউল্লাহ লাংগোভের বরাতে গতকাল শনিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

ভারি বর্ষণে প্রদেশের ৮টি বাঁধও ভেঙে গেছে। বৃষ্টি-বন্যায় বাড়িঘর ধসে কয়েকশ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে; বৃষ্টি এখনও হচ্ছে, বলেছেন তিনি।

উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাড়ি ধসে পড়ে ৬ বছর বয়সী এক শিশুসহ দুজনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এক জেলা কর্মকর্তা।

সাম্প্রতিক কয়েকদিনের টানা বৃষ্টিতে পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচির বিশাল অংশও জলম্গ্ন হয়ে পড়ে।

বেলুচিস্তানে উদ্ধার তৎপরতা ও বন্যার পানিতে আটকা পড়াদের নিত্যপ্রয়োজনীয় জিনিস ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহের কাজে নৌবাহিনীকেও যুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com