মঙ্গলবার, ০৮:০৪ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোটকেন্দ্রে যাওয়ার পথে যুবককে কুপিয়ে জখম, আটক ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২০৭ বার পঠিত
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোটকেন্দ্রে যাওয়ার পথে হাসান খান (২৫) নামে আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ একটি হাতুড়িসহ নাহিদ (১৮) নামে একজনকে আটক করেছে।

আজ মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হাসান খান চর দক্ষিণবাড়ি গ্রামের আক্কাস আলী খানের ছেলে।

আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সন্ত্রাসী বাহিনী নির্বাচনের প্রচার-প্রচারণার শুরু থেকেই আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজও ভোটকেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

আবুল কালাম আজাদ আরো বলেন, আজ সকালে চর দক্ষিণবাড়ি গ্রামে আমার সমর্থক হাসান বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার পথে এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল প্রতীকের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন ও তার সহযোগী সাদ্দাম তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।

এরপর আহত অবস্থায় তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া সোনাপুর মীর মোশাররফ হোসেন কলেজ কেন্দ্রে আমার ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহে নাহিদ নামে একজনকে একটি হাতুড়িসহ আটক করা হয়েছে। হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com