মঙ্গলবার, ০৮:২৩ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সোনারগাঁওয়ে ব্যাটারি কারখানায় ভয়াবহ আগুন, নিভল ৩ ঘণ্টা পর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২১২ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরী এলাকায় অবস্থিত ‘ইসলামপুর চায়না ব্যাটারি’ নামের একটি ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: ফখরুদ্দিন আহমেদ। এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: ফখরুদ্দিন আহমেদ বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কেউ আহত হননি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে পরে বলা সম্ভব বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com