বৃহস্পতিবার, ০৮:২৬ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

কর্মকর্তার বাসায় ‘ঘুষের টাকার’ ছড়াছড়ি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২২৪ বার পঠিত

এক কর্মকর্তার বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। ওই বাসার তোশকের নিচে, দেয়ালের তাকসহ ঘরের বিভিন্ন স্থানে সেই টাকার খোঁজ পাওয়া যায়। পরে সেই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, জিতেন্দ্র কুমার নামের ওই ব্যক্তি ভারতের বিহার রাজ্যের পাটনার ড্রাগস ইন্সপেক্টর হিসেবে কর্মরত। হিসাববহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে গতকাল শনিবার পাটনায় তার বাসায় অভিযান চালানো হয়।

জিতেন্দ্র কুমারের বাসা থেকে উদ্ধার হওয়া টাকা গুনতে গিয়ে অনেক বেগ পেতে হয় তদন্ত কর্মকর্তাদের। লুকিয়ে রাখা টাকা বের করে খাটের ওপর রাখা হয়। শুধু নোট গুণতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে, সেই হিসাব দিতে পারেননি কর্মকর্তারা। তারা ধারণা করছেন, সেগুলো ঘুষের টাকা।

নগদ টাকা ছাড়াও বিপুল পরিমাণ অলঙ্কার উদ্ধার করা হয়েছে। দুটো বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করা হয়। সেই কর্মকর্তাকে গ্রেপ্তারের পর বিহারে ব্যাপক আলোড়ন পড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com