বৃহস্পতিবার, ০৮:৪৫ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

কারাগারে রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনির মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩১ বার পঠিত

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও গত এক দশক ধরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক অ্যালেক্সি নাভালনি কারাগারে মারা গেছেন। আজ শুক্রবার কারাবন্দী অবস্থায় তিনি মারা গেছেন বলে রুশ কারা দপ্তর নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিরি খবরে বলা হয়, নাভালনিকে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দণ্ডের পর তাকে আর্টিক পেনাল কলোনিতে নেওয়া হয়, যেটিকে সবচেয়ে কঠিন কারাগার হিসেবে বিবেচনা করা হয়।

রাশিয়ার ইয়ামলো-নেনেটস জেলার কারা দপ্ত জানায়, হাঁটাহাঁটির সময় নাভালনি খারাপ বোধ করেন। তিনি দ্রুতই জ্ঞান হারান। এ সময় মেডিকেল টিমকে ডাকা হয় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। তবে তাতে সফল হওয়া যায়নি।

তারা আরও জানায়, জরুরি বিভাগের চিকিৎসকরা কারাবন্দী নাভালনিকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ খুঁজে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com