বুধবার, ০৭:৫৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ এবার এনসিপির গাড়িবহর বাহুবলে আটকে দিল পুলিশ

ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৩৪ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসাবে এক হাজার কিলোগ্রাম ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন। সরকারি সূত্র এ খবর জানিয়েছে।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন সিনিয়র কূটনীতিক আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসাবে ভারতের প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ আম পাঠিয়েছেন।’

তিনি বলেন, আজ ‘কূটনৈতিক চ্যানেল’ (ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়)-এর মাধ্যমে এ দুই সম্মানিত ব্যক্তির কাছে আমগুলো পাঠানো হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে ২ হাজার কিলোগ্রাম ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন।

‘আম্রপালি’ একটি হাইব্রিড জাতের আম, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জন্মে। স্বাদ ও রসালো প্রকৃতির জন্য এটি বাংলাদেশে খুবই জনপ্রিয়।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com