রবিবার, ০১:২৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাপার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২১৬ বার পঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফরমে যুক্ত হয়ে বাপার্ডের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ড গোপালগঞ্জের কোটালীপাড়া প্রান্তে বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় বাপার্ড পরিচালনা বোর্ডের সিনিয়র সদস্য প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলম, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ বাপার্ড, পুলিশ  প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা উপস্থিত ছিলেন।

বাপার্ডের মহাপরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২৩৭ কোটি টাকা ব্যয়ে কোটালীপাড়ায় ৪০ একর জমির ওপর আধুনিক সুবিধাসংবলিত বাপার্ড বাস্তবায়ন করেছে। বাপার্ড প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখাবে।

এ ছাড়া ফসল উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র, কুটির শিল্প স্থাপনসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে বাপার্ড পশ্চাৎপদ দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ক্ষুধা, দারিদ্র্যতা চিরতরে দূর করবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখবে বাপার্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com