শুক্রবার, ০৮:১৭ পূর্বাহ্ন, ০১ মে ২০২৬, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মসজিদে খুতবা দিতে দিতেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন ইমাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৯৬ বার পঠিত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোর একটি মসজিদে খুতবা দিতে দিতে অকস্মাৎ মৃত্যুর মুখে ঢলে পড়েছেন এক ইমাম। গত ৭ জুন মারা যাওয়া ওই ইমামের নাম এখনো জানা যায়নি। ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতেমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, মসজিদের মিম্বরে (ইমামের খুতবা দেওয়ার স্থান) দাঁড়িয়ে খুতবা পড়ছেন ইমাম। কিছুক্ষণ খুতবা দেওয়ার পরই তিনি হঠাৎ থেমে যান এবং কয়েক সেকেন্ড পরই ধীর স্বরে কলেমা শাহাদাৎ পড়তে থাকেন। এ সময় তার শরীর টলতে থাকায় সম্মুখসারিতে বসা কয়েকজন মুসল্লি তাৎক্ষণিকভাবে মিম্বরের কাছে গিয়ে ইমামকে ধরাধরি করে বসান। সেখানে বসার পরই তিনি মারা যান।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ইমামের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের মুসলমানরা। যুক্তরাজ্যের নাগরিক শেখ সাজিদ ওমর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন।

সেখানে তিনি বলেছেন, ‘যারা এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন—তিনি (ইমাম) কতখানি সৌভাগ্যবান ছিলেন! নিজের মৃত্যুর আগমন তিনি অনুভব করতে পেরেছিলেন এবং কলেমা শাহদাৎ পড়তে পড়তে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি।’

‘মহান আল্লাহ তার আত্মাকে চিরশান্তি দান করুন, আমিন’, বলেন যুক্তরাজ্যের নাগরিক শেখ সাজিদ ওমর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com