শুক্রবার, ১২:১৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

মহানবীকে কটূক্তি : ভারতে নিহত ২ বিক্ষোভকারী, আহত ১০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৩২ বার পঠিত

বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে ক্রমেই তীব্র হচ্ছে প্রতিবাদ। বিক্ষোভের আগুনে এবার রাঁচিতে প্রাণ হারালেন দু’জন। আহত অন্তত ১০ জন।

মহানবী সা:-কে নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন নূপুর শর্মা। যার প্রতিবাদে রাজধানী দিল্লি থেকে উত্তরপ্রদেশ, বাংলা থেকে ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাঁচিতে পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ লাগে বিক্ষোভকারীদের। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

তাদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে নূপুর শর্মাকে। পুলিশকে তাক করে ইটবৃষ্টিও শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পালটা শূন্যে গুলি চালায় পুলিশ। করা হয় লাঠিচার্জও। এমন উত্তপ্ত পরিস্থিতিতে গুরুতর আহত হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই বিক্ষোভকারীকে। সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করা হয়। বাকি দশজনের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর।

নূপুর শর্মা এবং নবীন জিন্দালের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে বিরাট সংখ্যক প্রতিবাদী গতকাল রাঁচির বড় রাস্তায় জমায়েত করে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ওই এলাকার বেশিরভাগ দোকানপাটও বন্ধ করে দেয়া হয়। কিন্তু তাতেও পরিস্থিতি পুরোপুরি সামলানো সম্ভব হলো না। বিভিন্ন জায়গায় আগুন, বিক্ষোভ, প্রতিবাদে হয়রানির শিকার হন সাধারণ মানুষ। সড়ক অবরোধের জেরে আটকে পড়েন যাত্রীরা। আর সেই অশান্তির পরিবেশেই প্রাণ গেল দুই বিক্ষোভকারীর।

গুলিবিদ্ধ হয়ে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিটি পুলিশ প্রধান অংশুমান কুমার। তিনি জানান, মোট আটজন বিক্ষোভকারী এবং চার পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। আন্দোলনকারীদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে গ্রেফতারও করা হবে তাদের।

পাশাপাশি তিনি এও জানান, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা। শনিবার পর্যন্ত রাঁচিতে বন্ধ ইন্টারনেট সেবাও।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com