বৃহস্পতিবার, ১২:১৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নোবিপ্রবিতে কর্মচারীবৃন্দদের নিয়ে দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১২৯ বার পঠিত
আজাদ ভুঁইয়া, স্টাফ রিপোর্টার  :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নব-নিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীবৃন্দদের নিয়ে দিনব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং ফর ইউনিভার্সিটি নিউ স্টাফ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ।

ট্রেনিংয়ে আলোচক হিসেবে ছিলেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, আইআইটি পরিচালক ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ আলমগীর সরকার, পরিচালক হিসাব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইদুর রহমান এবং অডিট সেলের সহকারী পরিচালক লোকেশ মজুমদার। প্রশিক্ষণ কোর্সের সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির  উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম বলেন,‘ আজকের এ ট্রেনিংয়ে অংশগ্রহণকারী কর্মচারীবৃন্দ ও উপস্থিত সকলকে শুভেচ্ছা। আপনারাই এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন। সততা এবং সেবার মানসিকতা নিয়ে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। কর্মক্ষেত্রে নিয়ম-নীতি অনুসরণ করে চলতে হবে এবং এ ধরণের ট্রেনিংয়ের মাধ্যমে কর্মদক্ষতা সৃষ্টি করতে হবে। তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com