সোমবার, ০২:৩০ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে মাদক, জুয়া ও চুরির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল; মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান গণতন্ত্র কার্যকরে বিরোধী দলকেও পর্যাপ্ত পরিসর দেওয়া প্রয়োজন: রাষ্ট্রপতি একযোগে পুলিশের ২৪ কর্মকর্তা বদলি বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর, ছাত্রদল নেতা জিন্নাহ কারাগারে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

কৃষি ও কৃষকের ভাগ্য পরিবর্তনে দেশ দ্রুত স্বনির্ভরের দিকে এগিয়ে যাবে  ———অ্যাড. স্মৃতি এমপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ

 গাইবান্ধার পলাশবাড়ীতে ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে সমলয়ে চাষাবাদে কম্বাইন হার্ভেস্টার মেশিন দিয়ে  আনুষ্ঠানিক বোরো ধান কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার মহদীপুর ইউনিয়ন এলাকার গড়েয়া গ্রামে কম্বাইন হার্ভেস্টার মেশিন দিয়ে  আনুষ্ঠানিক বোরো ধান কর্তনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য  অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। তিনি এসময় বলেন, কৃষি ও কৃষকের ভাগ্য পরিবর্তনের সাথে দেশ দ্রুত স্বনির্ভরের দিকে এগিয়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছা. ফাতেমা কাওসার মিশু। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হারুনার রশিদ, উপজেলা কৃষকলীগ সভাপতি মহব্বতজান চৌধুরী ও  সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রধান পাপুলসহ অন্যান্যরা। ছবি সংযুক্ত

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com