বুধবার, ১০:৩৬ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

চিরিরবন্দর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

 

দিনাজপুরের চিরিরবন্দর সীমান্তের কামারপাড়া নামক এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো: মন্জুরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মন্জুরুল উপজেলার পূনট্রি ইউনিয়নের কামারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী যুবক মন্জুরুল ইসলামের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মাজেদুর রহমান (বাচ্চা) জানান, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে কামারপাড়া শাহপুর সীমান্তের আনুমানিক ৫০ মিটার দূরে বিএসএফের গুলিতে নিহত মন্জুরুলের লাশ পড়েছিল। পরে পরিবারের লোকজন লাশটি বাসায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, নিহত মন্জুরুল পেশায় একজন কৃষক ছিলেন। কী কারণে তিনি রাতে সীমান্তে তারকাঁটার কাছে গেছিলেন এ বিষয়ে পরিবারসহ স্থানীয়রা কিছু বলতে পারছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com