বুধবার, ১০:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

পুলিশের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় আরেক পুলিশ আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১২৮ বার পঠিত

 

ফরিদপুরের বোয়ালমারীতে আকাশ ভূঁইয়া নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম আলী (৩৫) নামে আরেক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় পুলিশ সদস্য আকাশ ভূঁইয়ার স্ত্রীকেও (৪০) আটক করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার একটি মহল্লা থেকে তাদেরকে আটক করা হয়।

আকাশ ভূঁইয়া গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা ও খুলনা পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিও একজন পুলিশ কনস্টেবল। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকার বাসিন্দা। তবে তিনি কোথায় কর্মরত আছেন তা জানায়নি পুলিশ। তিনি পুলিশ কনস্টেবল আকাশ ভূঁইয়ার স্ত্রীর পরকীয়া প্রেমিক।

বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুর মান্নান মোল্লা বলেন, যে নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পুলিশ সদস্য ইব্রাহিম গ্রেপ্তার হয়েছেন তিনি ওই নারীর পরকীয়া প্রেমিক বলে জেনেছি। ওই নারীর চতুর্থ স্বামী ছিলেন কনস্টেবল আকাশ। আগের ঘরে ওই নারীর ১৭ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। তবে আকাশের সঙ্গে বিয়ে হওয়ার পর এই দম্পতির কোনো সন্তান হয়নি।

তিনি বলেন, ওই নারী স্বামীর সঙ্গে তার কর্মস্থলে থাকতেন না। তিনি থাকতেন বাবার বাড়ি বোয়ালমারীতে। সেই সুযোগে পরকীয়া প্রেমিক ইব্রাহিম আলী মাঝে মাঝেই ওই বাড়িতে এসে তার সাথে রাত্রিযাপন করতেন। গত শুক্রবার (৫ মে) তারা একই ঘরে রাত্রিযাপন করায় এলাকার কয়েকজন যুবক এবং ওই নারীর স্বামী আকাশ তাদের ঘরে আটকে ফেলেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে ওই নারী ও তার পরকীয়া প্রেমিক ইব্রাহিম আলীকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় বোয়ালমারী থানার সহকারী উপপরিদর্শক প্রদ্যুত কুমার বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় প্রকাশ্য স্থানে নারী-পুরুষ বেলাল্লাপনা বা অশ্লীল আচরণের অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল ওহাব বলেন, এক পুলিশ সদস্যের স্ত্রীর ঘর থেকে আরেক পুলিশ সদস্যকে আপত্তিকর অবস্থায় ধরে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপর তাদের আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com