বুধবার, ১০:০৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইউএনওর উপর হামলা : ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৪

তুরান
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারদের শুক্রবার দুপুরের দিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

জানা গেছে, হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরে ঘটনায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। এ মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামানসহ চারজন গ্রেফতার হয়েছেন।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলার ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার এবং ইউএনও’র গাড়িচালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর চরপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজের পরিদর্শনে যান ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী।

তখন স্থানীয়রা ওই স্থানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কাজে বাধা দেন এবং একপর্যায়ে লাঠিসোটা নিয়ে ইউএনও’র ওপর হামলা করেন। ভাঙচুর করা হয় ইউএনও’র সরকারি গাড়িটিও। হামলায় ইউএনও ছাড়াও তার সঙ্গে থাকা অফিস সহকারী, আনসার সদস্য ও চালকসহ ছয়জন আহত হন।

মাহমুদুর রহমান (তুরান)

ফরিদপুর।

০৬.০৫.২৩

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com