বুধবার, ০৯:১২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

শেরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার পঠিত

শেরপুর প্রতিনিধি :

 

শেরপুরে ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে কলেজ পড়ূয়া এক গারো ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। ২৪ এপ্রিল সোমবার দুপুরে ঝিনাইগাতী থানায় উপস্থিত হয়ে ওই কলেজ ছাত্রী ছাত্রলীগ নেতা মো. শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে ঝিনাইগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে বিকেলে ছাত্রলীগ নেতা শাহরিয়ার খান শাওনকে বাকাকুড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন এলাকার ওই গারো ছাত্রীর বাড়ীতে গত শরিবার ঈদের দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বলেন, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গারো কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার একটি অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযুক্ত ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওন গ্রেপ্তার হওয়ার আগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেছেন, ঘটনাটি সত্য নয়। তাকে ফাঁসানো হচ্ছে।

 

শাওনের বাবা শাজাহান খানও একই ধরনের কথা বলেছেন। ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস. এম. ওয়ারেজ নাইম সাংবাদিকদের বলেন, অপরাধীর কোন দল নেই। অপরাধ করে থাকলে বিচার হওয়া জরুরী। তিনি বলেন, যেহেতু জেলা ছাত্রলীগের কমিটি নেই, তাই জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে জানিয়ে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন সবার জন্য সমান। কারো বিরুদ্ধে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে। (ছবি সংযুক্ত) প্রেরক : মোঃ শরিফুর রহমান , শেরপুর প্রতিনিধি,

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com