বুধবার, ০২:২৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১২৯ বার পঠিত

আন্তঃনগর ট্রেনের ১০ দিন আগের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। রেলপথ মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্তের ফলে অগ্রিম টিকিট বিক্রির এই কার্যক্রম শুরু হলো।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গত ২২ মার্চ এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছিলেন। তিনি জানান, ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে সময় পরিবর্তনের সিদ্ধান্ত সমন্বয়ের লক্ষ্যে ১ এপ্রিলে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এরপর ২ এপ্রিল থেকে নতুন নিয়মে ১০ দিনের অগ্রিম টিকিট ব্যবস্থা কার্যকরী হবে।

শনিবার (১ এপ্রিল) থেকে কাউন্টার ও অনলাইনের মাধ্যমে যুগপৎভাবে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ অনলাইন বা কাউন্টার থেকে টিকিট কাটা যাবে। অনলাইন বা কাউন্টারে পৃথক কোনো কোটা নেই।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে দেয়ার কথা রয়েছে। এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সুবিধা পেতে যাত্রীদের রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শুধু অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কাটা যাবে। টিকিট কাটতে রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে NID/ পাসপোর্ট/ জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com