বুধবার, ১০:৩৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

দিনাজপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৮০ বার পঠিত

দিনাজপুরের সদর উপজেলার দরবারপুর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাস ও পণ্যবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপের চালক ফয়জার আলী এবং যাত্রী মোস্তাফিজুর রহমান ও সোহানুর রহমান সোহান। তাদের সবার বাড়ি চিরিরবন্দর এলাকায়।

এ তথ্য নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বলেন, পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে অপরদিক থেকে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com