বৃহস্পতিবার, ১২:৫৩ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

আখেরি মুনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ বার পঠিত

আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুনাজাতের সময় টঙ্গীর তুরাগ পাড় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মুনাজাতে বিশ্ব শান্তির কামনা করা হয়।

রোববার দুপুর সোয়া ১২টায় আখেরি মুনাজাত শুরু হয়। চলে দীর্ঘ ৩০ মিনিট। আখেরি মুনাজাত পরিচালনা করেন ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লীর হযরত মাওলানা মোহাম্মদ সা’দ -এর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী।

মোনাজাতের সময় সন্তুষ্টি লাভের আশায় লাখো মানুষ আল্লাহর কাছে আর্জি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান।

আখেরি মুনাজাত উপলক্ষে উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ আশপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কল-কারখানা, মার্কেট, বিপণি-বিতান, অফিসসহ সব কিছু বন্ধ ছিল।

দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলারা জুবায়ের অনুসারী) গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের ইজতেমা। এর চার দিন পর গত শুক্রবার (২০ জানুয়ারি) দ্বিতীয় ও শেষ পর্বের ইজতেমা শুরু হয়। আজকের আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com