বুধবার, ১১:৫৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

বাস-ট্রাকের মাঝে পড়ে প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংষর্ষের সময় চাপা পড়ে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে পলাশবাড়ী পৌরশহরের জিড়োপয়েন্ট চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার হোসেনপুর ইউপির মেরীরহাট লক্ষ্মীপুর গ্রামের আ. কাদরের ছেলে বিদ্যুৎ (৩২), একই উপজেলার বরিশাল ইউনিয়নের মির্জাপুর গ্রামের গণেশ চন্দ্র সরকারের ছেলে সুবাস চন্দ্র সরকার (৪১) ও গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (৩৮)।

পলাশবাড়ী থানার পরিদর্শক তদন্ত দিবাকর অধিকারি জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটির সঙ্গে বিপরীতমুখি একটি ট্রাকের সংঘর্ষ হয়। ওই সময় বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি হেফাজতে নিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com