শুক্রবার, ০৬:২০ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

ইজতেমায় খেজুর বিলিয়ে ৭০ বিয়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে শুধু খেজুর বিলিয়ে সম্পন্ন হয়েছে যৌতুকবিহীন ৭০টি বিয়ে। মেয়েপক্ষের একজন অভিভাবক আর ছেলের উপস্থিতেই এ বিয়েগুলো সম্পন্ন হয়।

জানা গেছে, আসরের নামাজের পর ইজতেমা ময়দানে ৭০ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। ইজতেমার আয়োজক কমিটির সদস্য ও মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মঞ্চের সামনে উপস্থিত হন। আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। বিয়ে শেষে মুসলিম রীতি অনুযায়ী উপস্থিত মুসল্লিদের মাঝে খোরমা-খেজুর বিতরণ ও দোয়া করা হয়।

সকল বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। আজ রোববার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com