বৃহস্পতিবার, ০৩:০৬ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

৫ মাসে মসজিদে নববীতে ৮ কোটি ১০ লাখ মুসল্লি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৮৬ বার পঠিত

১৪৪৪ হিজরি সালের প্রথম পাঁচ মাসে পবিত্র মসজিদে নববীতে ৮ কোটি ১০ লাখ এবং পবিত্র রওজা প্রাঙ্গণে ৮০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এদিকে মক্কায় বিশ্বের ৪০ লাখ লোক ওমরাহ পালন করেছেন।

গত বৃহস্পতিবার মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইসের সূত্রে মক্কা নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।

শায়খ সুদাইস জানান, হজবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘নুসুক’ প্ল্যাটফর্মে অনলাইন ভিসা আবেদনের মাধ্যমে তারা ওমরাহ কার্যক্রম সম্পন্ন করেন।

সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে যাত্রীদের আগমন ও ওমরাহ পালনকে আরো সহজ করতে এবং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক যাত্রাকে সমৃদ্ধ করতে এ পরিষেবা দেয়া হয়।

এখন সৌদির বাইরে থেকে যে কেউ ওমরাহ বা ভ্রমণের জন্য অনলাইনে (haj.gov.sa/ar/InternalPages/Umrah) ভিসাবিষয়ক তথ্য জেনে আবেদন করতে পারবে। প্যাকেজ নির্বাচনের পর ‘নুসুক’ (nusuk.sa) ও ‘মাকাম’ (Maqam.gds.haj.gov.sa) প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে। ব্যক্তিগত, ভিজিট বা ট্যুরিজম ভিসা থাকলে মুসলিমরা ওমরাহ পালন করতে পারবে। ‘নুসুক’ অ্যাপে আবেদনের মাধ্যমে তারা মসজিদে নববীতে রওজা শরিফ পরিদর্শন ও নামাজের সুযোগ পাবে।

এদিকে ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করেছে সৌদি আরব। এই মেয়াদের ভেতর হজের মৌসুম ছাড়া সৌদির ভেতরে যেকোনো স্থানে ভ্রমণ করা যাবে। ওমরাহযাত্রীরা আকাশ, স্থল ও সমুদ্র পথ দিয়ে সৌদি আসতে পারবে।

সূত্র : সৌদি গেজেট ও মক্কা নিউজ পেপার ডটকম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com