সোমবার, ০৯:০৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

নতুন বছরের ‘শুরুতেই’ দ্বিতীয় মেয়াদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বাইডেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৬৫ বার পঠিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন কিনা নতুন বছরের ‘শুরুতেই’ তিনি সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সোমবার তার প্রধান স্টাফ রন ক্লেইন এ কথা জানিয়েছেন।

দি ওয়াল স্টিট জার্নালের সিইও কাউন্সিল সামিটে বক্তব্য দেয়ার সময় ক্লেইন বলেন, এ ব্যাপারে বাইডেন তার পরিবারের সাথে পরামর্শ করেছেন। বর্তমানে তার বয়স ৮০ বছর।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি ইতোমধ্যে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্টের তালিকায় নাম লিখিয়েছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করলে তার সরে দাঁড়ানোর সময় বয়স হবে ৮৬ বছর।

জার্নালে সম্প্রচার করা এক সাক্ষাতকারে ক্লেইন বলেন, তিনি বিশ্বাস করেন যে ‘এক্ষেত্রে তার নির্বাচন করার আগ্রহ রয়েছে।’ এ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ওয়াশিংটনের একেবারে সিনিয়র কর্মকর্তাদের অন্যতম হলেন ক্লেইন।

ক্লেইন বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের অনেক ডেমোক্রেটের মুখ থেকে শুনেছি যে তারা চান তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়াই করুক। তবে প্রেসিডেন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ছুটির পরপরই তিনি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমি আশা করছি।’

২০২৪ সালের নির্বাচনের জন্য সম্প্রতি নাম ঘোষণা করা একমাত্র প্রার্থী হচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে তিনি বাইডেনের কাছে পরাজিত হন। তিনি ওই নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেন।

বাইডেন জোরালো ইঙ্গিত দিয়ে বলেন, তিনি আবারো নির্বাচনে লড়াই করবেন।

মধ্যবর্তী নির্বাচনে আশ্চর্যজনকভাবে তার ডেমোক্রেটিক দল ভালো করার পর ৯ নভেম্বর তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তার আবারো প্রতিদ্বন্দ্বিতা করা ইচ্ছা রয়েছে। আগামী বছরের শুরুতেই তিনি এ ব্যাপারে জানাবেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com