সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাত বছরের চুক্তিতে আর্জেন্টাইন তরুণকে দলে ভেড়াল চেলসি দক্ষিণ কোরিয়ায় ১২১ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হরমুজ ইস্যুতে সোমবার থেকে ফের শুরু হচ্ছে আলোচনা: ট্রাম্প ইরানে হামলা স্থগিতের ঘোষণায় তেলের দামে বড় পতন রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য : বিএনপি নেত্রী সুলতানা রিমান্ডে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৩২ বার পঠিত

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক আশরাফুল আলম পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুলতানা আহম্মেদকে আদালতে হাজির করে গ্রেফতার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।

আসামির পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির দু‘দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রোববার রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

এরপর রোববার সকালে গুলশানের বাসা থেকে সুলতানা আহম্মেদকে গ্রেফতার করে র‌্যাব।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com