রবিবার, ০৯:০০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দেশে আরো ১ হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১৭২ বার পঠিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, সরকার আরো এক হাজার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার ভোলার মনপুরায় সিত্রাং আঘাত হানা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবারই প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে আমরা দেখতে পাই যে আমাদের যতটা আশ্রয়কেন্দ্র দরকার ততটা নেই। তাই অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রে পরিণত করতে হয়।

সোমবার ভোলায় আঘাত হানার পর ঘূর্ণিঝড় সিত্রাং সারাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ঘরবাড়ি ধ্বংস করে। বাংলাদেশের দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২২০টি নতুন সাইক্লোন আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৪২৩টি আশ্রয়কেন্দ্র ও ৫৫০টি মুজিব কেল্লা (বিশেষভাবে নকশা করা বহুমুখী সাইক্লোন সেন্টার) নির্মাণের কাজ চলমান রয়েছে।

সূত্র: ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com