রবিবার, ০৩:৫৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভিনিসিয়ুসকে নিয়ে মুখ খুললেন না আর্তেতা আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ

‘ভোট পাই না, আর নির্বাচনে দাঁড়াব না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২০৯ বার পঠিত

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে রাজাপুর উপজেলায় সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে কোনো ভোট পাননি নজরুল ইসলাম মুকুল মৃধা। এর আগেও ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন তিনি। তবে সব নির্বাচনেই জামানত বাজেয়াপ্ত হয় তার। তাই এখন আর নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

বার বার নির্বাচনে দাঁড়িয়ে আশানুরূপ ফল না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভোটাররা নিজেদের ইচ্ছামত ভোট দিতে পারেননি। তারা দলীয় চাপের মুখে আমাকে ভোট দেননি। তাছাড়া আমি কাউকে কোনো টাকাও দিতে পারিনি।’ মুকুল মৃধা রাজাপুর উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

এর আগে উপজেলা পরিষদ ও জাতীয় সংসদ সদস্য নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সব নির্বাচনেই দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। আমি নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো না। আমি একজন আওয়ামী পরিবারের সন্তান হয়েও যখন মনোনয়ন পাই না, তখন আমি আর কোনো  নির্বাচনে অংশ গ্রহণ করে অপমানিত হতে চাই না। এই নির্বাচন করে করে আমি আমার পরিবার, ব্যবসা-বাণিজ্য, মান-সম্মান সব নষ্ট করেছি। তাই এ পথে আমি আর যাবো না।’

গতকাল সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চারজন প্রার্থী ছিলেন। এর মধ্যে রাজাপুরে সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম। তিনি ৭৯টি ভোটের মধ্যে ৪৬টি ভোট পেয়েছেন। এছাড়া তরিকুল ইসলাম তারেক পেয়েছেন ২৫, সিদ্দিকুর রহমান পেয়েছেন সাতটি ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com