রবিবার, ০৩:৫৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভিনিসিয়ুসকে নিয়ে মুখ খুললেন না আর্তেতা আসিয়ানে সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের: মহাসচিব মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ ন্যায় বিচার, আইনের শাসন ও সামাজিক ইনসাফ চায় বিএনপি-মির্জা ফখরুল চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নৌপথ চালু নিয়ে সভা, যেসব সিদ্ধান্ত হলো দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশি মা-বাবা-ছেলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২২২ বার পঠিত

অস্ট্রেলিয়ার সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী ক্যানবেরার পশ্চিমে কপিনস ক্রসিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা অবসরপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, তার স্ত্রী অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক রাজিয়া সুলতানা ও তাদের ছোট ছেলে রনি। শহিদুল স্ত্রী ও সন্তানকে নিয়ে ক্যানবেরায় তার বড় ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি গাড়ি চালাচ্ছিলেন শহীদুল ইসলামের বড় ছেলে ক্যানবেরাপ্রবাসী ডাক্তার ও আনোয়ার জাহিদ রাশেদ। তার অবস্থা আশঙ্কাজনক।
ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট মিক ক্যালাটজিস জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। দুর্ঘটনার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com