শুক্রবার, ০২:১৮ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

মাগুরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৭৭ বার পঠিত
?????????????????????????????????????????????????????????????????????

মাগুরা ছোটব্রিজ এলাকায় বাসের ধাক্কায় অসিম বিশ্বাস (১৮) ও লিমন হোসেন (২৮) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মাগুরা হাইওয়ে পুলিশের এসআই শাহাজাহান।

নিহত অসিম মাগুরা সদর উপজেলার মাঝাইল গ্রামের আহম্মদ হোসেনের ছেলে ও লিমন একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

দুর্ঘটনা সর্ম্পকে এসআই শাহাজাহান জানান, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোটব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী অসীম ও লিমন ঘটনাস্থলেই নিহত হন। তারা একটি হোটেলে শ্রমিক হিসেবে কাজের জন্য প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মাগুরা শহরে আসছিলেন।

এসআই আরো জানান, ঘাতক বাসটিকে ফরিদপুর থেকে জব্দ করা হয়। লাশ দুটির ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com