শনিবার, ০১:৪২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গয়েশ্বর রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ বার পঠিত

বিল বকেয়া থাকার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আজ সোমবার রাজধানীর রায়ের বাজারের শেরে বাংলা সড়কে গয়েশ্বরের বাড়িতে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গয়েশ্বরের কাছে পৌনে দুই লাখ টাকার বিল বকেয়া রয়েছে বলে জানিয়েছে তিতাস।

তিতাসের উপমহাব্যস্থাক নজিবুল হক বলেন, ‘২২৬/১, শেরে বাংলা রোডে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদিত সাতটি ডাবল বার্নার সংযোগের বিল বকেয়া ছিল। তিনি (গয়েশ্বর) সর্বশেষ বিল জমা দিয়েছেন ২০২০ সালের জানুয়ারি মাসে। চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার করছিলেন। তার মোট বকেয়া বিল দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। জরিমানাসহ বকেয়া পরিশোধ করলে আবার সংযোগ দেওয়া হবে।’

এ বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কথা বলতে রাজি হননি গয়েশ্বর রায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com