রবিবার, ০৯:০৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বরিশালে ভাসমান কৃষি সম্প্রসারণ বিষয়ক কর্মশালা শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

বরিশালে ভাসমান কৃষি বিষয়ক দুই দিনব্যাপী গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলার বাবুগঞ্জের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের  হল রুমে আঞ্চলিক কেন্দ্রের আয়োজনে এবং ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করন প্রকল্পের অর্থায়নে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খাঁ এবং বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. হারুন-অর রশীদ।

বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করন প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, পিরোজপুরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, প্রকল্পের উপ-পরিচালক ড. বিজয় কৃষ্ণ ও পটুয়াখালী জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. খায়রুল ইসলাম মল্লিকসহ অন্যান্যরা।

কর্মশালার উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্যে প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার গত ৫ বছরের গবেষণার বিভিন্ন চিত্র তুলে ধরেন।

বিভিন্ন জেলা ও উপজেলার ১০০ জন কর্মকর্তা সরাসরি এবং ভার্চুয়ালি এই কর্মশালায় অংশগ্রহণ করেন। আগামীকাল রবিবার দুই দিনব্যাপী এই কর্মশালা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com