শুক্রবার, ০৮:৩৬ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বাসের চাপায় কাতার প্রবাসী নিহত সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয়  সাফল্য,শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক  কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু 

মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তথ্য গণমাধ্যমে ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যারিজোনায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার সময়সূচি সাংবাদিকদের কাছে ফাঁস করার অভিযোগে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। এ ঘটনায় তথ্য ফাঁসকারীদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘যারা তথ্য ফাঁস করে, তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’ অতীতে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের এভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো বলেও দাবি করেন তিনি।

তবে কোন ব্যক্তি সামরিক অভিযানের তথ্য ফাঁস করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এ ঘটনায় কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com