বৃহস্পতিবার, ১০:২৯ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

পাকিস্তানের বন্যায় মৃত্যু ১৩০০, গৃহহীন কয়েক লাখ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ বার পঠিত

পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া স্মরণকালের ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে দেশটির এক–তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছে ৫ লাখের বেশি বাসিন্দা। ক্ষতিগ্রস্ত দেশটির ৩ কোটির বেশি মানুষ।

উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক পরিসরে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে শাহবাজ শরিফ সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ। এই সময়ে ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখ মানুষের জন্য বড় পরিসরে মানবিক সহায়তার প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও সহায়তার জন্য আহ্বান জানাচ্ছি’।

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের বেশির ভাগ অঞ্চল প্লাবিত। খাইবার পাখতুন খাওয়া এবং পাঞ্জাবের কিছু অংশ তলিয়ে গেছে। টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু-ঘর বাড়ি, রাস্তা-ঘাট, বিদ্যুৎসংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসি জানায়, বন্যায় দেশটির ৩ লাখ ২৫ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৭ লাখের বেশি ঘর। এ ছাড়া বন্যায় দেশটির ৭ লাখ ৩৫ হাজার গবাদিপশু হয় প্রাণ হারিয়েছে নয়তো ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com