বরিশালের গৌরনদীতে দীর্ঘ ১৫ বছর ধরে চলা একটি জমি নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের সহযোগীতায় শান্তিপূর্ণ নিষ্পত্তি হয়েছে।
ভুক্তভোগী পারুল বেগম গৌরনদী পৌর এলাকার আশোকাঠি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী’র বাসিন্দা মোঃ শাহ আলম বালির স্ত্রী। ওয়ারিশ ও ক্রয়কৃত সম্পত্তির দখল ও ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে তিনি জটিলতায় ছিলেন।
দীর্ঘ প্রতীক্ষা আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে পারুল বেগমকে তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয়। এর মধ্য দিয়ে ১৫ বছরের ওই জমি বিরোধের অবসান ঘটে।
পারুল বেগম বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে জমি নিয়ে নানা সমস্যায় ভুগতে হয়েছে। শেষ পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের উদ্যোগ ও সহযোগিতায় বিষয়টির সমাধান হয়েছে।’ সম্পত্তি বুঝে পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি বিরোধ প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে।