বুধবার, ০৩:৩৫ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

রাজনীতি আমার কাছে একটি এবাদত-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন 

এ এস মামুন স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সোমবার বিকালে স্থানীয় বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে গৌরনদী উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি তিনি বলেন রাজনীতি আমার কাছে একটি ইবাদত,আমি জানি আমিসহ সকল মানুষের আয়ু আল্লাহ তালা নির্ধারণ করেছন ক্ষণস্থায়ীভাবে তা নির্ধারণ করা একমাত্র ক্ষমতা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার আমাদের দায়িত্ব হল সংক্ষিপ্ত আয়ুকে পরিবারের কাজে দেশের কাজে মানুষের কাজে কল্যাণের কাজে আল্লাহ’র কাজে লাগানো এবং প্রধান কাজ হচ্ছে আল্লাহর সৃষ্টির কাজে নিয়োগ করা সেজন্য রাজনীতি আমার কাছে একটি এবাদত।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল।
বক্তারা বিএনপির রাজনৈতিক ইতিহাস, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা করেন।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরোও বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা শোনা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখা। এ জন্য দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভেদ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা মোঃ মিজানুর রহমান খান মুকুল বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। দলকে আরও সুসংগঠিত করতে ইউনিয়ন, ওয়ার্ডসহ প্রতিটি পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ও
সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তরের দ্বায়িত্ব) রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, পৌর  বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বরিশাল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তাসলিমা বেগম, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু গৌরনদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন বাচ্চু অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন গৌরনদী পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ শামীম খলিফা ও জাকির হোসেন রাজা। বক্তারা বিএনপির প্রতিষ্ঠা ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় গৌরনদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com