শনিবার, ০৬:২২ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২১৬ বার পঠিত

ইন্দোনেশিয়া উপকূলে মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। এতে লোকজন তাদের ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। তবে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপ উপকূলের জলসীমার তলদেশের স্বল্প গভীরে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (গ্রিনিচ মান সময় ১৪.৩০টা) এ ভূমিকম্প আঘাত হেনেছে। এ উপকূলের একেবারে কাছে বেংকুলু, সাউথ সুমাত্রা ও লমাং প্রদেশ অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পের ঘটনায় দক্ষিণ সুমাত্রা ও বেংকুলুর বাসিন্দারা দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর পায়নি। এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (বিকেএমজি) সেখানের বাসিন্দাদের প্রথম দফার ভূমিকম্পের পরবর্তী সম্ভাব্য ভূমিকম্প আঘাতের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছে।

তারা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল তীর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে সমুদ্র তলদেশে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com