শনিবার, ০৮:৫৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

দেশের বাজার কমেছে স্বর্ণের দাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। অবশ্য গতকালও দাম বেড়েছিল মূল্যবান ধাতুটির। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২১ হাজার ২৬০ টাকা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের দাম ভরিতে কমেছে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা। নতুন এ দাম ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। সমন্বিত ওই দামেই আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৬ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে বেড়ে হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ২৭৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামেও পরিবর্তন এসেছে। আজ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম নির্ধারিত হয়েছে ৪৯০ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের রুপার ভরি দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com