বুধবার, ০৫:০৬ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের  ভ্রাম্যমান বই মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরন ​গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বরিশালের ‘শ্রেষ্ঠ ওসি’ ও মাদক উদ্ধারে প্রশংসাপত্র পেলেন বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার

রোহিঙ্গাদের আশ্রয় দেবে ভারত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২০৯ বার পঠিত

রোহিঙ্গাদের বিষয়ে তার অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসে ভারত প্রতিবেশি মিয়ানমারে জাতিগত সহিংসতার পরিপ্রেক্ষিতে সে দেশে প্রবেশকারী মুসলিম শরণার্থীদের আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার ভারতের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি এই টুইটে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘যারা দেশে আশ্রয় চেয়েছেন ভারত তাদের সবসময় স্বাগত জানিয়েছে।’

মন্ত্রী বলেছেন, ‘একটি যুগান্তকারী সিদ্ধান্তে সমস্ত #রোহিঙ্গা #শরণার্থীদের দিল্লির বক্করওয়ালা এলাকায় ইডব্লিউএস (অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ) ফ্ল্যাটে স্থানান্তরিত করা হবে। তাদের মৌলিক সুযোগ-সুবিধা, ইউএনএইচসিআর আইডি এবং চব্বিশ ঘণ্টা @দিল্লিপুলিশ সুরক্ষা প্রদান করা হবে।’

জাতিসঙ্ঘের মতে, আনুমানিক ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থী বর্তমানে ভারতে রয়েছে। তাদের বেশিরভাগ সামরিক অভিযান শুরু হওয়ার পর ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিল।

মোদির বিজেপি সরকার দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের ‘অবৈধ অভিবাসী’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে অভিহিত করেছে।

এর আগে ভারত ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন এবং এর ১৯৬৭ প্রোটোকলের স্বাক্ষরকারী না হওয়া সত্ত্বেও প্রতিবেশি দ্বীপ দেশ শ্রীলঙ্কার তিব্বতি শরণার্থী এবং তামিল উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com