বুধবার, ১২:৪২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রাথমিক স্কুলের কমিটিতে এমপিদের সুপারিশ অবৈধ : হাইকোর্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২২১ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটিতে স্থানীয় সংসদ সদস্য কর্তৃক সুপারিশ করার বিধান অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বুধবার এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তাপস কান্তি বল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

ব্যারিস্টার তাপস কান্তি বলেন, ২০০৮ ও ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন আছে, যেখানে বলা হয়েছে প্রাথমিক স্কুল পরিচালনা কমিটিতে দু’জন বিদ্যোৎসাহী (নারী ও পুরুষ) সদস্য থাকবেন, যাদের ব্যাপারে নাম প্রস্তাব করবেন স্থানীয় সংসদ সদস্য।

এই আইজীবী বলেন, সাধারণত একজন সংসদ সদস্য যখন কারো নাম প্রস্তাব করে তাকেই তো সভাপতি করা হয়। তাহলে নির্বাচনের তো আর প্রয়োজন হয় না।

এ কারণে ওই প্রজ্ঞাপনের ২(২) ধারা চ্যালেঞ্জ করে শহীদুল্লাহ নামে একজন অভিভাবক হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে রুলটিকে যথাযথ ঘোষণা করে আদালত রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com