শনিবার, ১০:৫২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২ হাজার কমার পর আবারও বাড়ল সোনার দাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পঠিত

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের নাটকীয়তা শুরু হয়েছে। সোমবার একদিনে দুই দফায় ১২ হাজার টাকারও বেশি কমার পর আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে আবারও বাড়ছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর করার ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ভালো মানের সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বৃদ্ধি পেয়েছে।

এর আগে, গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। সকালে প্রথম দফায় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমানোর পর বিকেলে দ্বিতীয় দফায় আরও ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়েছিল। এতে একদিনেই প্রতি ভরি সোনার দাম মোট ১২ হাজার ১৪ টাকা কমেছিল। গতকাল বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া ওই দামে ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

তবে গতকালের সেই বড় দরপতনের রেশ কাটতে না কাটতেই আজ আবারও দাম বাড়ানোর ঘোষণা দিল বাজুস। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় তারা এই নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫৩৫ টাকা। সেই হিসেবে প্রতি ভরি সোনার বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

অন্যদিকে ২১ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম পড়বে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা। তবে ক্রেতাদের এই নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং জুয়েলারি প্রতিষ্ঠানের মেকিং চার্জ বা মজুরি আলাদাভাবে পরিশোধ করতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই দামেই সারা দেশে সোনার গয়না বিক্রি হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com