বুধবার, ০৭:০২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

হিরো আলমের ওপর হামলার নিন্দা জানিয়েছে ১২ দূতাবাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৩১ বার পঠিত

ঢাকা১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর নৌকা প্রতীকের ব্যাজধারীদেরহামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকায় নিযুক্ত ১১টি দেশ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

আজ বুধবার (১৯ জুলাই) যৌথ বিবৃতিতে বলা হয়, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত দোষীদের জবাবদিহির দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণ হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতিআহ্বান জানাই।

বিবৃতিদাতা দূতাবাস হাইকমিশনগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন।

১২ দূতাবাস হাইকমিশনের এই বিবৃতি দূতাবাসগুলোর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

ঢাকা১৭ আসনের ভোটগ্রহণ চলাকালে সোমবার (১৭ জুলাই) বেলা সোয়া তিনটার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলঅ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তাঁকে রাস্তায় ফেলে পেটানো হয়। হামলাকারীরা ছিলেন নৌকারব্যাজধারী। ঘটনায় একই দিন উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

এর আগে সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে দপ্তরের মুখপাত্রম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টিইন্টারন্যাশনাল ঘটনাটির নিন্দা জানিয়ে গতকাল মঙ্গলবার টুইট করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com