বৃহস্পতিবার, ০৫:৩২ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপির বিজয় শোভাযাত্রা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৬ বার পঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার (১৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে এ শোভাযাত্রা শুরু হয়।

তবে নির্ধারিত সময়ের অনেক আগেই নেতাকর্মীরা জড়ো হন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি সংবলিত বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানার, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন তারা।

জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির পাশাপাশি স্থানীয় নেতাদের ছবিও দেখা যাচ্ছে।

নয়াপল্টনের সামনের রাস্তায় খোলা ট্রাকের ওপর তৈরি মঞ্চে র‌্যালি–পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির নেতাকর্মীদের জটলায় এরই মধ্যে নয়াপল্টন ও এর আশেপাশের রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। অপরদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com