শনিবার, ০২:২৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিরিজ বাঁচাতে গায়ানার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে ডোমিনিকা থেকে বিমানযোগে গায়ানার পথে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল।

আগামী ৭ জুলাই গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটি। প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে প্রথম দুই টি-টোয়েন্টি খেলতে ডোমিনিকায় গিয়েছিলো বাংলাদেশ। বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ভেস্তে গেলেও, দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরে যায় টাইগাররা।

সিরিজ হার এড়াতে হলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিততেই হবে বাংলাদেশকে।

গায়ানায় আগে কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। এবারই প্রথম এই ভেন্যুতে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। এমনকি এই ভেন্যুতে কখনো টেস্টও খেলেনি তারা। তবে তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের।

ওয়ানডে স্মৃতি বাংলাদেশের জন্য রোমাঞ্চকর। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সুপার এইটে মোহাম্মদ আশরাফুলের ৮৩ বলে ৮৭ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়েছিলো বাংলাদেশ।

এরপর ২০১৮ সালের সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ এই ভেন্যুতে খেলেছিলো বাংলাদেশ। প্রথম ওয়ানডে ৪৮ রানে জিতলেও, দ্বিতীয়টিতে ৩ রানে হেরেছিলো বাংলাদেশ। আর সেন্ট সিটসে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো টাইগাররা। ওই সিরিজের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মর্তুজা।

টি-টোয়েন্টি সিরিজ শেষে এই ভেন্যুতেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১০, ১৩ ও ১৬ জুলাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com