শনিবার, ১১:২৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সার্চ কমিটিতে কোনও নাম প্রস্তাব করবে না বিএনপি: ফখরুল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

বিএনপির পক্ষ থেকে নতুন গঠিত জাতীয় সার্চ কমিটির কাছে কোনও নাম প্রস্তাব দেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের কাছে সার্চ কমিটি মূল্যহীন, অর্থহীন। গতবারের অভিজ্ঞতা এবং আগের অভিজ্ঞতা থেকে দেখেছি এটাতে কোন লাভ হয় না। সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনে নাম দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের কাছে এর কোনো মূল্য নেই।’

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নাটোর গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে দেখতে গিয়ে আজ সোমবার এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, ‘আমরা দেখছি বিশিষ্টজনের সঙ্গে আলোচনা হচ্ছে, সার্চ কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু সার্চ কমিটিতে যারা আছেন তারা অধিকাংশই আওয়ামী লীগ-সমর্থিত। এমনও একজন আছেন যিনি আওয়ামী লীগ থেকে এমপি নমিনেশন নিয়েছিলেন।’

নির্বাচন কমিশন গঠনের জন্য নবগঠিত সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) প্রথম বৈঠক রবিবার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com