শনিবার, ০৮:২৬ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ২৯৪ বার পঠিত

সাড়ে ‍তিন ঘণ্টা পর ময়মনসিংহের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার বেলা ১১টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮টার দিকে বলাশপুরে চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে করে ময়মসিংহের সাথে চট্রগ্রাম-নেত্রকোনা-জারিয়ার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ রেল স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি বলাশপুর এলাকা লাইনচ্যুত হয়। এতে করে ময়মসিংহের সাথে চট্রগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে ট্রেন স্বাভাবিক হয়েছে। তিনি আরো বলেন, বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকাগামী হাওর এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল। এছাড়া অন্য লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ার কথাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com