বৃহস্পতিবার, ০৩:৩২ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

সাইকেল উল্টে পড়লেন বাইডেন?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২১০ বার পঠিত

সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তার কোনো চোট-আঘাত লাগেনি যদিও।
আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে নিজের সৈকত সংলগ্ন বাড়ির কাছে সকালে সাইকেল চালাচ্ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সাথী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও। নেটমাধ্যমে সেই সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই পপাত ধরনীতলে প্রেসিডেন্ট! অবশ্য পড়ার সাথে সাথে নিজেই উঠে পড়ে সকলকে আশ্বস্ত করে বলেছেন, ‘আমি ভালো আছি।’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সাথেই কাটিয়েছেন।

তবে নেটমাধ্যমে ওই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হাজার-হাজার লাইক পড়তে থাকে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, এ কেমন আচারণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়!

কেউ আবার সরস মন্তব্য করেছেন, এ নির্ঘাৎ পুতিনের অন্তর্ঘাত!
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com