রবিবার, ০৪:৩৪ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

সাভারের আশুলিয়ায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আজিজ (২৭) নামে এক যুবককে গণধোলাইয়ের পর থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার রাতে স্থানীয়রা চাঁদাবাজির অভিযোগে আজিজকে থানায় সোপর্দের পর ব্যবসায়ী মানিক তার বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারকৃত আজিজ আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মধুপুর তালটেকী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের অনুসারী ছিলেন।

মামলার বাদী মানিক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন আজিজ। দাবিকৃত চাঁদার টাকা না পেলে আজিজ আমাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে জানান। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের জানালে আজিজকে মারধর করে আশুলিয়া থানায় সোপর্দ করেন তারা।

পরে তার বিরুদ্ধে আমি একটি মামলা করেছি। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, চাঁদাবাজির ঘটনায় আজিজকে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার বিরুদ্ধে এক ব্যবসায়ী চাঁদাবাজির মামলা করেন। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com