শনিবার, ০৫:৩২ পূর্বাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

রাতে হঠাৎ ঢাবিতে গেলেন শিক্ষামন্ত্রী, উপাচার্যের সঙ্গে বৈঠক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিস্থিতি একটু ঠাণ্ডা হতে না হতেই হঠাৎ ক্যাম্পাসে গেলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ বুধবার রাতে ৮টার দিকে তিনি ঢাবিতে যান। পরে ঢাবি উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালের বাসভবনে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের রাত ৮টার পর সংবাদমাধ্যমকে বলেন, ‘মন্ত্রী রাত ৮টার দিকে ঢাবি ক্যাম্পাসে যান। বর্তমানে উপাচার্যের বাসভবনে প্রবেশ করেছেন। সেখানে তিনি উপাচার্যের সঙ্গে কথা বলছেন।’

এর আগে আজ সকালে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

তবে শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনে নিহত ৬ জনের গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা। ভিসি চত্বরে জানাজা শেষে কফিনসহ মিছিল নিয়ে টিএসসি চত্বরের দিকে যাওয়ার পথে শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

ঢাবিতে কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের একপর্যায়ে নীলক্ষেত পর্যন্ত ছড়িয়ে পড়ে। পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা পিছু হটেন। সন্ধ্যার পর থেকে হল ছাড়া শুরু করছেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com